আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

দেশ মূল্যস্ফীতিতে পড়তে পারে: সড়ক উপদেষ্টা

admin25-08-2024 09:19:30 PMদেখেছেন 420 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেশ মূল্যস্ফীতিতে পড়তে পারে: সড়ক উপদেষ্টা

প্রভাত রিপোর্ট : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশে দাবি-দাওয়ার মৌসুম চলছে। সব দাবি পূরণ করলে দেশ মূল্যস্ফীতিতে পড়তে পারে। তিনি বলেন, একটা জিনিস মনে রাখতে হবে, এসব দাবি-দাওয়ার সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা আছে। সরকারের যদি রাজস্ব না বাড়ে কিংবা অন্যান্য আয় যদি না বাড়ে, তাহলে কোথা থেকে দেবে? গতকাল রবিবার সকালে মেট্রোরেলের সচিবালয় স্টেশনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মেট্রোরেল চালু হওয়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা আগারগাঁও থেকে মেট্রোরেলে করে সচিবালয় স্টেশনে আসেন। মেট্রোরেলের কিছু কর্মকর্তা-কর্মচারীর দাবি নিয়ে সড়ক উপদেষ্টা বলেন, এখন যদি টাকা ছেপে আমরা দিতে পারি, তাহলে তো মূল্যস্ফীতি বেড়ে যাবে। এতে সাধারণ মানুষের অনেক কষ্ট হবে। সুতরাং এটি অনভিপ্রেত ঘটনা ছিল এবং আমরা চাই ভবিষ্যতে এমনটি ঘটবে না।
মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সরকার মেট্রোরেলকে জরুরি সেবাভুক্ত (কেপিআই) প্রতিষ্ঠান করার কথা চিন্তা করছে। এতে যেন ভাঙচুর না হয়, সে জন্য কেপিআই হিসেবে আপগ্রেড করার চেষ্টা করছি, যাতে নিরাপত্তা বাড়ে। যাতে করে কেউ সার্ভিসটা ব্যাহত করতে না পারে। তিনি বলেন, আমি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরই প্রধান উপদেষ্টা বলেছিলেন, তোমার প্রথম কাজ হবে মেট্রোরেল চালু করা। সেটাই আমি করেছি। এখানে বোর্ড পুনর্গঠন করতে হয়েছে। বোর্ডের সভা ছিল, কিছু দাবি দাওয়া ছিল, এসব আমরা দেখেছি।
তিনি আরও বলেন, ১৭ তারিখ মেট্রোরেল চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কিছু কর্মকর্তা-কর্মচারীর জন্য তা চালু করা সম্ভব হয়নি। আপনারা জানেন এটি বড় অন্যায় কাজ করেছে। তিন লাখ যাত্রীকে জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা শুভ লক্ষণ নয়। মেট্রোরেলে যারা ভাঙচুর বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সড়ক উপদেষ্টা বলেন, আপনারা সবাই জানেন, যারা দেশকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছেন, তাদের পক্ষে এ ধরনের কাজ তো করা সম্ভব নয়। এটি (মেট্রো স্টেশনে ভাঙচুর) দুষ্কৃতকারীদের কাজ। আপনাদের কাছে তাদের ভিডিও আছে, ফুটেজ আছে, আমরা এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেব।
মেট্রোরেলের বন্ধ দুই স্টেশনের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে এমডিকে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তিন-চারদিন আগে, মেট্রোরেলের সংশ্লিষ্টদের সঙ্গে সঙ্গে আলাপ করেছি। অন্য লাইনগুলো চালুর বিষয়ে আমরা কাজ করছি। 

দেশ মূল্যস্ফীতিতে পড়তে পারে: সড়ক উপদেষ্টা | ২৪ঘণ্টা