আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি

admin25-08-2024 09:17:58 PMদেখেছেন 414 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি

প্রভাত রিপোর্ট : বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক কারণে ডিম ও দুধের দামও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলছেন, বন্যায় অনেক জোলায় প্রাণিসম্পদ খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে পণ্য সরবরাহ ঠিক না থাকলে দাম বাড়তে পারে দুধ-ডিমের।
গতকাল রবিবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাজারে ডিম আর দুধের দাম স্থিতিশীল থাকবে কি না এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর বলেন, ডিম এবং দুধের দাম কিছুটা এদিক-সেদিক হবে। এখন সরবরাহের চেইন নষ্ট হয়েছে, এটা খুবই সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলেই চেইন আমরা ঠিক করে ফেলবো। তিনি জানান, কোনো কৃত্রিম কারণে যেন বেড়ে না যায় সেটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুবই নজরে রাখছি। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা হবে খুবই সাময়িক। কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক করে দিচ্ছি।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগে সাম্প্রতিককালে আকস্মিক বন্যায় ১২টি জেলার ৮৬টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় জানমালের ক্ষতিসহ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়। এর ফলে অনেক গবাদি পশুর মৃত্যু এবং ভেসে যাওয়াসহ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া গবাদিপশু ও হাঁস-মুরগির খাদ্য এবং অন্যান্য পশুখাদ্য বিনষ্ট হয়।