আলোচিত❯
৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

admin25-08-2024 09:03:00 PMদেখেছেন 414 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

প্রভাত রিপোর্ট : পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। গতকাল রবিবার দুপুরে এই বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে। এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি। তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন? এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।