২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

ক্রীড়া

রাগবি র‍্যাংকিংয়ে ফিরতে চাই বাংলাদেশ

গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।

১৮ নভেম্বর, ২০২৬ এ ১৯:৫২
রাগবি র‍্যাংকিংয়ে ফিরতে চাই বাংলাদেশ

২৪ঘন্টা অনলাইন: আন্তর্জাতিক রাগবিতে র‍্যাংকিং ফিরে পাওয়া এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে ২০ থেকে ২২ নভেম্বর চাইনিজ তাইপেতে অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি এমিরেটস সেভেনস ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ জাতীয় পুরুষ রাগবি দল। লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, চাইনিজ তাইপে ও ফিলিপিন।

টুর্নামেন্ট সামনে রেখে এক মাসের প্রস্তুতি শেষে ১২ সদস্যের দল গঠন করেছে ফেডারেশন। দলটির সঙ্গে থাকবেন ম্যানেজার ও কোচিং স্টাফের সদস্যরা। টিম ম্যানেজার সাইদ আহমেদ জানান, গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।

ফেডারেশনের সহসভাপতি তারেক চৌধুরী জানান, বর্তমানে দেশের ১৪ জেলায় রাগবির কার্যক্রম চলছে, রয়েছে ২৪টি ক্লাব। আগামীতে নেপাল ও পাকিস্তানে টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তুতির পাশাপাশি ২০২৭ সালের ডিসেম্বরে এশিয়া রাগবি সেভেনস ট্রফি আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের। স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগের কথাও জানান সাধারণ সম্পাদক আক্তার উজ জামান। বাংলাদেশ রাগবিকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে এই টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ফেডারেশন।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram