২৪ঘণ্টা - 24Ghonta

লোড হচ্ছে...

সারাদেশ

ভারত ও পাকিস্তানের দূষিত বায়ুতে ভুগছে বাংলাদেশ

প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।

১৮ নভেম্বর, ২০২৬ এ ১০:৫০
ভারত ও পাকিস্তানের দূষিত বায়ুতে ভুগছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ‘হায় হায়, আমি এটাকে কুয়াশা মনে করেছিলাম।’ রাজধানী ঢাকার সকাল গতকাল মঙ্গলবার থেকেই ছিল রোদহীন, ঘোলাটে চারদিক। তাই দেখে মো. আজিজুল ইসলামের মতো অনেকেই মনে করেছিলেন, শীতের কুয়াশা বুঝি পড়তে শুরু করেছে রাজধানীর বুকে। কিন্তু সকালে বিশ্বের ১৩১ নগরীর মধ্যে বায়ুদূষণে ঢাকা ছিল প্রথম। ঢাকার বায়ুর মান ছিল বিপজ্জনক পর্যায়ে। প্রথম আলোয় এ–সংক্রান্ত খবরটি ফেসবুকে শেয়ার করলে এমন মন্তব্য করেছিলেন আজিজুল ইসলাম নামের এক পাঠক। তাঁর মতো এই দূষিত, ঘোলাটে পরিস্থিতিকে কুয়াশা মনে করে যাঁরা তাতে আশ্বস্ত হয়েছিলেন, তাঁরা ভুল করেছিলেন।

শীতের সকালে ঢাকা, রাজশাহী বা খুলনার আকাশে ধোঁয়ার মতো কুয়াশা জমে গেলে দূষণের উৎস নিয়ে আলাপ-আলোচনা হয়। ইটভাটা, যানবাহন, নির্মাণকাজ বা বর্জ্য পোড়ানো—দেশের ভেতরের এসব উৎস নিয়ে কথা হয় প্রায়ই। পাশাপাশি আসে সীমান্ত পেরিয়ে আসা দূষিত বায়ুর প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাবের ধোঁয়া, ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়া, ভারতের দিল্লির শ্যামাপূজা বা দীপাবলির বাজির ধোঁয়াও বাংলাদেশের দূষণ বাড়ায় কি না, এ রকম নানা প্রশ্ন রয়েছে।

প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।

তবে বিশ্বব্যাংকসহ একাধিক প্রতিষ্ঠানের তথ্য, বাংলাদেশের বায়ুদূষণে পাকিস্তান ও ভারত থেকে আসা দূষিত বায়ুর ভূমিকা আছে। তার অবদান কতটুকু, তা নিয়ে মতভেদ আছে। কিন্তু অবদান যে আছে, তা নিয়ে কোনো দ্বিমত নেই। শীতের সময় এর পরিমাণ অনেক বাড়ে, এ দাবি বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের।

ব্যাপারটা এমন নয় যে ভারত ও পাকিস্তান এই দূষিত বায়ুপ্রবাহের ভুক্তভোগী নয়। ভুক্তভোগী তারাও। প্রথম আলোর সঙ্গে নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের পরিবেশমন্ত্রী কথা বলেছেন। তাঁদের দুজনের কথায়ও ভয়ানক দূষণ এবং এ কারণে স্বাস্থ্যগত প্রভাব নিয়ে উদ্বেগ ফুটে উঠেছে।

কিন্তু দূষণ নিয়ে এত উদ্বেগ এবং এর ভয়ানক প্রভাব থাকলেও এসব দেশ এখন পর্যন্ত তা নিয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

#জাতীয়#সংবাদ
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram