আলোচিত❯
২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিআব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রীঅবরোধে ব্যাহত সাজেকের জনজীবন, বাড়ছে দুর্ভোগ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

মেসিকে ছাড়াই সবার আগে প্লে-অফে ইন্টার মায়ামি

admin25-08-2024 08:48:02 PMদেখেছেন 471 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেসিকে ছাড়াই সবার আগে প্লে-অফে ইন্টার মায়ামি

প্রভাত স্পোর্টস : ইন্টার মায়ামির জন্য প্রস্তুত ছিল মঞ্চটা। জিতলেই নিশ্চিত মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের টিকিট। জোড়া গোলে এফসি সিনসিনাটির বিপক্ষে মায়ামিকে সেই জয়টাই এনে দিয়েছেন লুইস সুয়ারেজ। আর গতকাল রবিবার ২-০ গোলের এই জয়ই মায়ামিকে নিয়ে গেছে প্লে-অফে।
ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ৬ মিনিটের মধ্যে জোড়া গোল করেন সুয়ারেজ। প্রথম গোলটি আসে এক মিনিট পেরোনোর আগেই। বক্সের ভেতর বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। এই গোলের ধাক্কা সামলানোর আগেই সিনসিনাটি দ্বিতীয় গোল খেয়ে বসে ম্যাচের ৬ মিনিটে। এবারও মায়ামির হয়ে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। মাতিয়াস রোহাসের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে বক্সে ঢুকে নিঁখুত ফিনিশিংয়ে গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার।
শুরুতে ইন্টার মায়ামি দুই গোলে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ব্যবধান আরও বড় হতে যাচ্ছে। তেমন কিছু অবশ্য শেষ পর্যন্ত হয়নি। সুয়ারেজের ওই জোড়া গোলেই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। পাশাপাশি মায়ামি উল্টো চাপে পড়ে যায় ম্যাচের ৪২ মিনিটে টমাস আভিলেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। ম্যাচের বাকি সময় দলটিকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। যে কারণে গোল করার চেয়ে গোল বাঁচানোর দিকেই বেশি মনোযোগ দিতে হয়েছে মায়ামিকে এবং তাতে সফলও হয়েছে দলটি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি। এ জয়ে ৮ ম্যাচ হাতে রেখেই প্রথম দল হিসেবে প্লে–অফ নিশ্চিত করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। লিগে দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ২৬ ম্যাচে ৪৮।
চোটে পড়া মেসি এদিনও যথারীতি স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন দলের খেলা। এ সময় তাঁর সঙ্গে সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডিকেও দেখা গেছে। এই মৌসুমে এমএলএসের ২৬টি ম্যাচের মধ্যে ১২টিতে খেলার সুযোগ পেয়েছেন মেসি। গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়া থেকে আছেন মাঠের বাইরে। এর মধ্যে মেসিকে ছাড়া লিগস কাপ থেকে ছিটকে গেছে মায়ামি।
এর আগে সর্বশেষ ২০২২ সালে প্লে–অফের টিকিট পেয়েছিল মায়ামি। গত বছর অবশ্য মেসিকে নিয়েও শেষ পর্যন্ত প্লে–অফের লড়াইয়ে থাকতে পারেনি ফ্লোরিডার ক্লাবটি। ১৪ নম্বরে থেকে লিগ শেষ করেছিল তারা। এমএলএসের প্লে–অফের জন্য দুই কনফারেন্স (ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স) থেকে ৭টি করে দল টিকিট পাবে। আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হবে প্লে–অফের খেলা। এর আগে গত শুক্রবার ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানান, চোটের কারণে আপাতত দলের বাইরে থাকা মেসি প্লে–অফের আগেই মাঠে ফিরবেন।