আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে  বিআরটিসি বাস সার্ভিস চালু

admin25-08-2024 08:39:38 PMদেখেছেন 464 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে  বিআরটিসি বাস সার্ভিস চালু

প্রভাত সংবাদদাতা, ময়মনসিংহ : ময়মনসিংহ-নেত্রকোনা আন্তজেলা সড়কে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড়ের রয়েল মিডিয়া কলেজের সামনে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম ও যাত্রী খালেদা আক্তার। সড়কটিতে এখন থেকে মোট ছয়টি বাস চলাচল করবে। ময়মনসিংহ থেকে নেত্রকোনা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে বিআরটিসির পক্ষ থেকে জানানো হয়েছে।
ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করতে পেরে আপ্লুত কলমাকান্দা উপজেলার বাসিন্দা বৃদ্ধা খালেদা আক্তার। তিনি বলেন, বাসে নেত্রকোনা যাব বলে এসেছিলাম। কিন্তু আমাকে দিয়ে ফিতা কেটে বাসেরই উদ্বোধন করানো হলো।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহ-নেত্রকোনা আন্তজেলা সড়কে বাস সার্ভিস ছিল খুবই নি¤œমানের। সড়কটিতে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য ২০১৯ সালে আন্দোলন শুরু হলেও সিন্ডিকেটের কারণে বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে।
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও নেত্রকোনা সদর এলাকার বাসিন্দা আবু ছাওয়াদ দানী সড়কটিতে বিআরটিসি বাস সার্ভিস চালুর জন্য আন্দোলনে নেতৃত্ব দেন। আজ সকালে নগরের পাটগুদাম ব্রিজ মোড় বাস কাউন্টারে তিনি বলেন, ‘২০১৯ সাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়। কিন্তু সিন্ডিকেটের কারণে সে সময় আন্দোলন সফল হয়নি, বাস সার্ভিস চালু হয়নি। সরকার পরিবর্তনের পর গত রোববার জেলা প্রশাসন ও মালিক সমিতির সঙ্গে আলাপ শেষে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত হওয়ায় ছাত্র-জনতা খুশি।’
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষার্থী তানভির আহমেদ বলেন, নেত্রকোনার মানুষকে নানা প্রয়োজনে ময়মনসিংহে আসতে হয়। বাস সার্ভিস খারাপ হওয়ায় অনেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে আসেন। এতে সড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাস সার্ভিস চালু হওয়ায় দুর্ঘটনা কমার পাশাপাশি মানুষের দুর্ভোগ কমবে। তিনি আরও বলেন, সড়কে বাসগুলো ৮৫ টাকা ভাড়া নিলেও বিআরটিসি ৬০ টাকা নিচ্ছে। বাস সার্ভিস উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপোর হিসাব ইনচার্জ ফয়সাল আহমেদ, ট্রাফিক প্রধান মনির হোসেন, সহকারী প্রশাসন ইনচার্জ পলাশ দেবনাথ প্রমুখ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম বলেন, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে বাস সার্ভিসটি চালু করা হয়। এর মাধ্যমে দুই জেলার মানুষই উপকার পাবে। কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয়, সেদিকেও প্রশাসন নজর রাখবে।