আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

চট্টগ্রামের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

admin25-08-2024 08:35:27 PMদেখেছেন 421 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রামের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম : বন্যা পরিস্থিতির কারণে এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়নি। রেললাইন ডুবে থাকায় কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তাও নিশ্চিত নন রেলওয়ের কর্মকর্তারা। তবে চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও বৃষ্টির পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার ও চট্টগ্রাম-নাজিরহাট রুটে লোকাল ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি অবনতি হলে গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম। তিনি গতকাল রবিবার সকালে বলেন, ফেনী থেকে হাসানপুর পর্যন্ত রেললাইন এখনো পানির নিচে ডুবে রয়েছে। এ অবস্থায় ট্রেন চালানো সম্ভব নয়। বন্যায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। গত শনিবার উদ্ধারকারী ট্রেন গিয়েছিল। আজও উদ্ধারকারী ট্রেন যাবে। এর মাধ্যমে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হবে। পানি নামার পর রেললাইনের অবস্থা বুঝে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে রেলওয়ে সূত্র জানায়, আজ সন্ধ্যা সাতটায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে কক্সবাজার স্পেশাল ট্রেন। এ ছাড়া সন্ধ্যা পৌনে ছয়টায় নাজিরহাট লোকাল ট্রেন চলার কথা রয়েছে। সকাল আটটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চট্টগ্রাম থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে গেছে। বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানিবাহী একটি ট্রেন চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশে ছেড়ে গেছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী আবু জাফর মিঞা বলেন, বন্যার কারণে রেললাইনের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পরিমাপ করা যাচ্ছে না। রেললাইন এখনো পানির নিচে ডুবে আছে। পানি নামলে জানা যাবে লাইনের কী ক্ষতি হয়েছে, তা সংস্কার করতে কত সময় লাগবে। এরপর ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।