আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ 

admin24-08-2024 11:04:23 PMদেখেছেন 472 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ 

রাওয়ালপিন্ডি টেস্টের ঝলমলে এক দিন পার করল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড নিয়ে ৫৬৫ রানে অলআউট হয়েছে টাইগাররা। দিনশেষে এখনো ৯৪ রানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান। এর আগে ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ৯ ওভারের ভেতরই হারিয়ে ফেলতে হয় লিটন দাসের উইকেট। আগের দিন ফিফটি তুলে নেয়া ডানহাতি এই ব্যাটার থামেন ৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রানে। তাকে ফিরিয়ে ১১৪ রানের জুটি ভাঙেন নাসিম শাহ। তবে এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে লম্বা জুটি গড়েন মুশফিক। দুজনে মিলে নির্বিঘেœই কাটিয়ে দেন দ্বিতীয় সেশন। পাকিস্তানের ৪৪৮ রানকে পেছনে ফেলে বাংলাদেশ লিডও নিয়ে ফেলে।  
তারও আগে অবশ্য মুশফিক তুলে নেন তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। তা ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রানে থাকার সময় স্বপ্নভঙ্গ হয় অভিজ্ঞ এই ব্যাটারের। মোহাম্মদ আলীর লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
মুশফিক আউট হওয়ার পর অবশ্য খুব বেশি সময় আর টিকে থাকতে পারেনি বাংলাদেশ। সপ্তম ফিফটি তুলে নেওয়া মিরাজ ১৭৯ বলে ৬ চারে করেন ৭৭ রান। এছাড়া ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২২ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন শরিফুল ইসলাম। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ৩টি, শাহিন আফ্রিদি, খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী নেন দুটি করে উইকেট। দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনিং জুটি ভেঙে দেন শরিফুল। দারুণ এক ডেলিভারিতে সাঈম আইয়ুবকে (১) লিটনের ক্যাচে পরিণত করেন বাঁহাতি এই পেসার। বাকিটা সময় আর বিপদ আসতে দেননি আব্দুল্লাহ শফিক (১২) ও শান মাসুদ (৯)।
a

চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে বাংলাদেশ  | ২৪ঘণ্টা