আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

admin24-08-2024 09:34:07 PMদেখেছেন 467 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল। ব্রাজিলের এই দলে সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। ১৭ বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। ব্রাজিলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই ফুটবলারকে কেউ কেউ নেইমারের সঙ্গেও তুলনা করছেন। অনেকে আবার তার স্কিলের জন্য ‘মেসিনিয়ো’ বা ছোট মেসি নামে ডাকেন।
গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে লড়াইয়ে জিতে গত জুনে এস্তেভোর সঙ্গে চুক্তি করেছে চেলসি। আগামী বছরের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে খেলবেন তিনি। এস্তেভোর মতোই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী লুইস এইহিক। বাদ পড়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। আর্সেনাল ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি জায়গা পাননি দলে। আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে একুয়েডরের মুখোমুখি হবে তারা। চার দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে। 
ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের ব্রাজিল দল- গোলকিপার: আলিসন, এডারসন, বেন্তো। ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলেরমো আরানা, ওয়েন্দেল, বেরাল্দো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালেস, মার্কিনিয়োস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গের্সন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা। ফরোয়ার্ড: এন্দ্রিক, এস্তেভো উইলিয়ান, লুইস এইহিক, পেদ্রো, রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, সাভিনিয়ো।