আলোচিত❯
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানাঅভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশঢাকায় বসছে চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টক্রীড়াঙ্গনে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজনগবেষণা মাঠে সচিবালয় স্থাপন প্রতিবাদে শেকৃবির মানববন্ধনউত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, স্বাভাবিক যান চলাচলবিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীহরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজজার্মানিতে আবাসিক ভবনে আগুন, প্রাণ গেল ৩ ভারতীয়রলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: দেশজুড়ে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...

AyanurDeveloper2026-10-15 03:29:41 PMদেখেছেন 12 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৫ নভেম্বর শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: দেশজুড়ে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে প্রতিযোগিতাটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, খুলনা থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এবার প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে ইতোমধ্যে ১৬ লাখের বেশি অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় নিবন্ধন করেছেন। প্রথম আসরে নিবন্ধিত খেলোয়াড়ের সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার।

দ্বিতীয় আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের পাশাপাশি নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এবার প্রতিযোগিতার কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ের দলগুলো সরাসরি উপজেলা পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবে।

আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাঁদের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, প্রথম আসন থেকে বাছাই করা ৩০৬ জন প্রতিভাবান খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

#জাতীয়#সংবাদ