আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ

Tania Jaha2026-10-15 12:09:15 PMদেখেছেন 9 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ

২৪ঘণ্টা অনলাইন: রাজশাহীর যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও নগর অবকাঠামোর উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় ছয়টি আপ-ডাউন রেললাইন, চার লেনের সড়ক, ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ এবং ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরুর উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

১৪ অক্টোবর ঢাকার অফিসার্স ক্লাবে বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত ছয়জন সচিবকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী নগরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখতে বিভিন্ন মেয়াদে মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে। আধুনিক অবকাঠামো নির্মাণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। ডিজিটাল ভূমিসেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভূমি মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সচিব পদে পদোন্নতিকে এ অঞ্চলের মানুষের জন্য গর্বের বিষয় উল্লেখ করে মিজানুর রহমান মিনু বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি তাঁদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানের সভাপতিত্বে রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত ছয়জন সচিবকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত সচিবরা হলেন এ.জে.এম. সালাহউদ্দিন নাগরী, ড. মোহাম্মদ আলতাফ-উল আলম, মো. আশরাফুল ইসলাম, মো. সাইদুর রহমান খান, ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং এ.কে.এম. বেনজামিন রিয়াজী।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমিতির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ।

#জাতীয়#সংবাদ