আলোচিত❯
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিলোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তাররাজশাহীতে রেললাইন, সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানারহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা

Tania Jaha2026-10-15 11:46:05 AMদেখেছেন 11 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইবনে সিনা হাসপাতাল ও ভবনমালিককে ৪০ লাখ টাকা জরিমানা

২৪ঘণ্টা অনলাইন: পার্কিং ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন না আনায় চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ এলাকার ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ও ভবনমালিককে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবনমালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে হাসপাতালসংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়।

১৪ অক্টোবর সন্ধ্যায় চউকের অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

চউক সূত্রে জানা গেছে, মেহেদীবাগ থেকে প্রবর্তক হয়ে মির্জাপোল পর্যন্ত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক যানজট কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

গত ৬ আগস্ট ইবনে সিনা হাসপাতাল পরিদর্শন করে পার্কিং ব্যবস্থায় পরিবর্তন আনার নির্দেশ দেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। পরে ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ২৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করে চউক।

তবে দুই মাসের বেশি সময় পার হলেও পার্কিং ব্যবস্থায় দৃশ্যমান উন্নতি না হওয়ায় গত ১৩ অক্টোবর হাসপাতালটি আবারও পরিদর্শন করেন চউক চেয়ারম্যান। এরপরদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়।

চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, আইন সবার জন্য সমান। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা রোগী ও সাধারণ মানুষ যেন পার্কিং সমস্যার কারণে যানজটে না পড়েন, তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, নগরের যানজট কমাতে পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর কার্যক্রম অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

#জাতীয়#সংবাদ