আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

বোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

dibbo2026-10-14 04:14:30 PMদেখেছেন 38 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এআই-২০৩০ ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এরপর নিরাপত্তা তল্লাশির জন্য উড়োজাহাজটিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে উড়োজাহাজটির কার্যক্রম স্বাভাবিক পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে কয়েক সেকেন্ডের জন্য উড়োজাহাজটি থেকে জরুরি সংকেত পায় আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল। পাইলট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘স্কোয়াক ৭৫০০’ সংকেত চালু করেছিলেন বলে জানা গেছে। উড়োজাহাজ ছিনতাই বা বেআইনি হস্তক্ষেপের বিষয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে গোপনে সতর্ক করতে এ সংকেত ব্যবহার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের নামিয়ে আনার প্রক্রিয়া চলছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়।

হিন্দুস্তান টাইমস পুলিশের সূত্রের বরাতে জানিয়েছে, বোমার হুমকির পর উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#জাতীয়#সংবাদ