জাতীয়
এনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনা
Tania Jaha2026-10-13 11:10:17 PMদেখেছেন 7 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নতুন কমিটির সদস্যসংখ্যা হবে ১৫১ জন। আগামী ২৮ ফেব্রুয়ারি দলটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সারজিস আলম ও আসিফ মাহমুদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে রাখার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দলের সাংগঠনিক কাঠামো থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের পদ বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সদস্যসংখ্যা, পদবিন্যাস ও সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন এনে নতুনভাবে দল সাজানোর কাজ চলছে। তবে কমিটি পুনর্গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাউন্সিলের মাধ্যমে আসতে পারে।
