আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
জীবন শৈলী

যাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখ

dibbo2026-10-13 04:07:08 PMদেখেছেন 24 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখ

তরুণ প্রজন্মের উঠতি মডেল অভিনেত্রী চাঁদনী শেখ। শোবিজ ক্যারিয়ারে একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজেকে আগামীর তারকা হিসেবে জানান দিচ্ছেন। মূলত ছোট পর্দা ঘিরেই তার সব ব্যস্ততা হলেও চলচ্চিত্রেও নিজ প্রতিভার দ্যুতি ছড়াতে শুরু করেছেন এই গ্ল্যামার গার্ল। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ‘যাযাবর’ নামের নতুন একটি সিনেমায় অভিনয় করলেন। তানভীর হাসান পরিচালিত এই সিনেমাতে চাঁদনী পর্দাসঙ্গী হিসেবে পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেতা ও চিত্রতারকা সজলকে। এ সিনেমাটির শুটিং শেষ করে এসেই প্রধান নায়িকা হিসেবে ‘ফিল্টার’ নামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন।

সাইমন তারিকের পরিচালনায় ১৬ অক্টোবর থেকে নেত্রকোনায় সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। এতে চাঁদনীর নায়ক ওমর মালিক। অন্যদিকে, আসন্ন পূজায় ১৬ অক্টোবর চাঁদনী অভিনীত ‘চিরকুট’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুনতাসির আকিব পরিচালিত এ সিনেমাতে তার নায়ক শ্যামল মাওলা। খুলনার মেয়ে চাঁদনী জানিয়েছেন, বর্তমানে তার পুরো ধ্যান-জ্ঞান অভিনয় ঘিরেই। ছোট পর্দায় নাটকে অভিনয় দিয়ে এই অভিনেত্রীর শোবিজ যাত্রা শুরু হয়েছিল। আর নাটকে অভিনয়ের মাধ্যমেই অভিনেত্রী হিসেবে নিজের অবস্থানটা মিডিয়ায় পাকাপোক্ত করে নিয়েছেন।

সুন্দরী তরুণী চাঁদনী বলেন, মা-বাবার আগ্রহে ছোটবেলা থেকে অভিনয় ও নাচের চর্চাসহ সংস্কৃতির নানা শাখার সঙ্গে সম্পৃক্ততা ছিল আমার। তবে অভিনয়ের প্রতি ছিল আলাদা রকমের দুর্বলতা। প্রথমবার আমি হাসান জাহাঙ্গীর পরিচালিত বৈশাখী টিভির মেগা সিরিয়াল ‘ফ্যামিলি ডিস্টেন্স’-এ অভিনয়ের প্রস্তাব পাই। নির্মাতা হাসান জাহাঙ্গীর পূর্ব পরিচিত হওয়ায় ওই নাটকে অভিনয়ে রাজি হয়ে যাই।

ওই নাটকটি দিয়ে আমি খুব দ্রুতই আলোচনায় চলে আসি।

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। তাই নাটকটিতে অভিনয় করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আবার অভিনয়ে ভালো করার ক্ষেত্রে নিজের একটা আত্মবিশ্বাস ছিল যে, আমি পারব। সেই আত্মবিশ্বাস থেকে আমার শোবিজে পথচলা শুরু, এখন সেটা পুরোদমে চলছে।