আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহত

dibbo2026-10-13 03:50:55 PMদেখেছেন 13 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহত

পাকিস্তানের মুলতানে রেহমান বাবা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও উদ্ধাকারীরা জানিয়েছে, মুলতানের শের শাহ ব্রিজের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এরপর সেখানে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।

আহতদের উদ্ধার করে মুলতানের নিস্তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে। যদিও লাইনচ্যুত হওয়া ১৪টি বগির মধ্যে ১৩টিই আবার লাইনে তোলা হয়েছে। কিন্তু একটি বগি এখনো পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী ও এক যাত্রী জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল।

অপর এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার আগে ট্রেনের ৯ নম্বর বগির নাটবল্টু ঠিক করেছিলেন রেলকর্মীরা। এরপরই এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে সেটি এখনো জানা যায়নি।

এরআগে ২০২৩ সালে সিন্ধের নওয়াবশাহের কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত ও কয়েকশ যাত্রী আহত হন। এরপর ট্রেনের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। এর তিন বছর পর আবারও আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রেল দুর্ঘটনার পর উদ্বেগ জানিয়েছেন। তিনি নিজে সেখানকার উদ্ধার অভিযান তদারকি করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম জিও টিভি।

যারা চিকিৎসাধীন আছেন তাদের সবার অবস্থা কেমন তা জানায়নি দেশটির সংবাদমাধ্যমগুলো। ফলে হতাহত আরও বাড়তে পারে কি না তা স্পষ্ট নয়।