আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলে মার্কিন এআই স্থাপনা ও সাবমেরিন কেব্‌লও ইরানের লক্ষ্য

Tania Jaha2026-10-13 02:18:25 PMদেখেছেন 12 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উপসাগরীয় অঞ্চলে মার্কিন এআই স্থাপনা ও সাবমেরিন কেব্‌লও ইরানের লক্ষ্য

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগের সাবমেরিন কেব্‌ল ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি এসব অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এসব সম্পদের মূল্য দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা ব্যবহারে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

১১ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি।

তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এসব স্থাপনা এখনো ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে এসব অবকাঠামো ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

প্রায় ৩০ মিনিটের সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তিগত অবকাঠামোয় সম্ভাব্য হামলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন রেজায়ি।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অনেক ব্যয়বহুল সম্পদ রয়েছে। এর মধ্যে যোগাযোগের সাবমেরিন কেব্‌ল, ডেটা সেন্টার, এআই স্থাপনা এবং আরও বিভিন্ন অবকাঠামো রয়েছে। যুদ্ধ শুরু হলে এসব স্থাপনা ধ্বংস হয়ে যেতে পারে।

রেজায়ি আরও দাবি করেন, আগের সংঘাতের প্রথম সপ্তাহেই ইরান তার সামরিক সক্ষমতার সবটুকু প্রকাশ করেনি। ভবিষ্যতে ব্যবহারের জন্য সক্ষমতা ধরে রাখতেই এমন কৌশল নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

ইরানের এই নিরাপত্তাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সংঘাত শুরু হলে আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে শত্রুপক্ষের মোকাবিলা করবে তেহরান। তাঁর এই বক্তব্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তিগত অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।