আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক

ইয়েমেনে সামরিক অভিযানে সৌদিকে পাশে চায় ইসরায়েল

Tania Jaha2026-10-13 12:33:03 PMদেখেছেন 9 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইয়েমেনে সামরিক অভিযানে সৌদিকে পাশে চায় ইসরায়েল

২৪ঘণ্টা অনলাইন: ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালাতে সৌদি আরবের সমর্থন আদায়ের চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে সৌদি আরবকে রাজি করানোর উদ্যোগ নিয়েছেন তিনি। সোমবার (১২ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের দীর্ঘদিনের সংঘাতে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে সৌদি আরবের সম্মতি পাওয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়িয়ে ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার পথ তৈরি করতে চান নেতানিয়াহু।

তবে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের সরাসরি অংশগ্রহণের অনুমতি দিতে আগ্রহী নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর আশঙ্কা, ইসরায়েলি বাহিনী এই সংঘাতে জড়ালে সৌদি জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।

সৌদি আরবের সম্মতি ছাড়া এ ধরনের সামরিক সহযোগিতা এগিয়ে নেওয়া কঠিন বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে আসছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের ধারণা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাব্য উদ্যোগ বাধাগ্রস্ত করা।

অন্যদিকে, সৌদি আরব বারবার জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে না তারা। তবে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন। দুই দেশের এই অবস্থান মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে জটিল করে তুলেছে।