আলোচিত❯
test dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসtest dev testingতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাস
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

Anisur Rahman2026-10-12 11:25:25 PMদেখেছেন 13 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শিল্পকলায় ‌‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

২৪ঘণ্টা  অনলাইন : রবীন্দ্রনাথ আর আর্জেন্টিনার ভিক্টোরিয়া ওকাম্পোর অপূর্ব সুন্দর সাক্ষাতের অসাধারণ গল্প নিয়ে ম্যাড থেটার মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি ছিল নাটকটির ত্রয়োদশ প্রদর্শনী। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম।
 
ভারত থেকে আর্জেন্টিনা অনেক দূরের দেশ। রবীন্দ্রনাথের কাছে তখন অচেনা পৃথিবী। তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন প্লাজা হোটেলে। সেখান থেকে একদিন স্বপ্নের মতো তাকে চলে যেতে হলো সান ইসিদ্রো’তে। বিচিত্র লাল নীল ফুলের উৎসবে সজ্জিত সুন্দর বাড়ি, মিরালরিও ভিলা। বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে নদী দেখা যায়, রুপালি নদী, নদীর নাম রিও ডেলা প্লাটা। রবীন্দ্রনাথ ব্যালকনিতে রাখা চেয়ারে বসে নদী দেখেন। নদী তো নয় যেন এক নারীর রহস্য-প্রতিকৃতি। কে সেই নারী, কোত্থেকে আবির্ভূত হলো সেই নিরুপমা বিদেশিনী, যার সংস্পর্শে রবীন্দ্রনাথ ব্যক্তিগত আবেগে ভেসে যাচ্ছেন, অশ্রুতে হাসিতে হয়ে পড়ছেন চঞ্চল উন্মনা। অসুস্থতার মধ্যেও যেন সুখের মতো অসুখে জর্জরিত হয়ে আছেন। রবীন্দ্রনাথ দেশে ফিরতে চাইছেন, কিন্তু ফেরা হচ্ছে না। অদ্ভুত এক পিছুটান তাকে আটকে ধরেছে। কি সেই পিছুটান? লা হিয়া কোন্ডা দেলসুর, যার অর্থ দক্ষিণের মোনালিসা। সবাই তাকে চেনে ভিক্টোরিয়া ওকাম্পো নামে।

পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সাথে, প্রকৃতির এমনই নাটকীয় পরিবর্তনের কালে রবীন্দ্রনাথের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর ভাবের আদান প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। কিন্তু রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার ভাষা বুঝতেন না, তাহলে তাদের ভাববিনিময়ের মাধ্যম কী ছিল। সুখের মতো অসুখের দিনগুলোতে রবীন্দ্রনাথ কী ভাবতেন, কী লিখতেন, আর তিনি কীভাবেই বা পৌঁছালেন এমন এক রহস্যময় অজানা ভাষার দেশে। এমন অজানা সুখের গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর শতাব্দী প্রাচীন প্রেমকে নাটকের মধ্য দিয়ে স্মরণ করেছে নাটকের দল ম্যাড থেটার।

মাত্র দুটি চরিত্রের এই নাটকে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান। এদিকে, একই সময়ে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘খোয়াবনামা’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় অবয়ব নাট্যদলের নাটক ‘ফেরিওয়ালা’।