আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা...

AyanurDeveloper2026-10-12 03:07:41 PMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১৫ বছর পর আসছে আলোচিত ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল

বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিকুয়েল নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। মুক্তির দীর্ঘ দেড় যুগ পর ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর। বিদ্যা বালান অভিনীত ও সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে তৈরি প্রথম কিস্তি যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, এবার তার সিক্যুয়েল ঘোষণার খবরটি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে আলোচনা। 

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার টু’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে নতুন এই সিকুয়েলের কেন্দ্রীয় চরিত্র, কলাকুশলী বা মুক্তির তারিখ নিয়ে এখনই সব তথ্য প্রকাশ করতে নারাজ তিনি। আলাপকালে একতা জানান, এবার তার কাছে এমন একটি শক্তিশালী গল্প রয়েছে যা তিনি দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে ব্যাকুল হয়ে আছেন। 

প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও তার সাহসিকতাকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, তা স্মরণ করে প্রযোজক বলেন, সমাজ যাকে কোণঠাসা করতে চেয়েছিল, তিনি তাকে নিজের মতো করে বাঁচতে দেখেছেন এবং সিল্ক সবসময়ই নিজের সত্তাকে উদযাপন করতেন।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া মূল ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন বিদ্যা বালান। এছাড়া নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুরের মতো তারকারাও ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।

Bollywood-actress-Vidya-Balan-poses-for-a-picture-during-the-promotion-of-her-Indian-Hindi-language-romantic-comedy-film-Do-Aur-Do-Pyaar.webp