ওমরাহ শেষে আবেগঘন বার্তা কেয়া পায়েলের

২৪ঘণ্টা অনলাইন: পবিত্র ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সৌদি আরবের মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কেয়া পায়েল। ভিডিওতে কালো বোরখা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’ তার এই বার্তায় ওমরাহ পালনের অভিজ্ঞতাকে জীবনের বিশেষ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি।
এদিকে, পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন কেয়া পায়েল। তিনি বলেন, মানুষের মন্তব্যে তার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতার পরিচয় ফুটে ওঠে। অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে নজর দেওয়ারও পরামর্শ দেন এই অভিনেত্রী।
