জাতীয়
মহাখালী টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
Tania Jaha2026-10-08 03:24:26 PMদেখেছেন 38 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৮ অক্টোবর দুপুর ১টা ৩২ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় দুপুর ২টা ২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
