গোলাপি মোজা পরে মাঠে নামলেন ফোরল্যানের শিষ্যরা

২৪ঘণ্টা অনলাইন : গোলাপি মোজা পরে মাঠে নামলেন ফোরল্যানের শিষ্যরাThe City Bank powerful banking App দু’বারের ফিফা বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি ভারত। ম্যাচে এক বিশেষ বিষয়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। উরুগুয়ের ফুটবলাররা গোলাপি মোজা পরে নেমেছে মাঠে। আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের জার্সির অংশ হিসেবে প্রথমবার এই রঙের মোজা ব্যবহার করেছে দলটি।
নিউজ আঠেরোর প্রতিবেদন অনুযায়ী, গোলাপি মোজা এর সঙ্গে ম্যাচের ফলাফল বা ফুটবলের কোনো সম্পর্ক নেই। স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারের অংশ হিসেবেই উরুগুয়ে এই বিশেষ উদ্যোগ নিয়েছে। বিশ্বজুড়ে স্তন ক্যান্সার সচেতনতার সঙ্গে গোলাপি রঙটি বিশেষভাবে যুক্ত। এই ধরনের প্রচারের মাধ্যমে রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়।
