আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

Anisur Rahman2026-10-03 12:00:54 AMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

২৪ঘণ্টা অনলাইন : কলকাতার যুবভারতী স্টেডিয়ামে লড়াই করেও হেরে গেল ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ভারত হারে ৪-০ গোলের ব্যবধানে।

ব্রাজিলের বিপক্ষে ভারত কত গোল খাবে তা নিয়ে ম্যাচের আগ থেকেই আলোচনা হচ্ছিল। দিন শেষে চার গোল খেলেও ভারতের লড়াই মন জয় করেছে ভক্ত-সমর্থকদের। ঘরের ছেলেরা সাধ্যমতো লড়াই করেছে। 

ঘরের মাঠে ‍ভারত হারলেও গ্যালারিতে উপস্থিত হওয়া ৫০ হাজার দর্শক মুগ্ধ রায়ান-মনবীরদের লড়াই দেখে। কারণ ম্যাচে জেতা–হারার চেয়েও বড় হয়ে ওঠে ব্রাজিলের মতো প্রিয় দলের তারকাদের চোখের সামনে দেখতে পারা।

চোখের সামনে, সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছুটছেন বল পায়ে—ভারতের মাটিতে এমন কিছু দেখাও চোখের শান্তি! যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে হাজির হওয়া দর্শকরা তাই মুগ্ধ। তারা হার জিতের চেয়ে খেলাটা উপভোগ করেছেন। খেলার শুরুতে ভিনিসিয়ুসের একটি শট ভারতীয় গোলকিপার গুরপ্রীত বাঁচানোর পরেই পুরো স্টেডিয়ামে চিৎকার শুরু। 

২৮ মিনিটে বক্সের ডান দিকে বল পেয়ে এস্তেভাও বাঁ পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন। গোল ফাঁকা থাকা সত্ত্বেও বল এসেছিল গুরপ্রীতের আয়ত্তে। কিন্তু জোড়ালো শটের কারণে তেমন কিছুই করার ছিল না গুরপ্রীতের। তার হাতের নীচে লেগে বল চলে যায় পোস্টে। 

এরপর ৪২ মিনিটেও সুযোগ তৈরি করেন এস্তেভাও। বক্সের মধ্যে পেদ্রোকে দুরন্ত পাস বাড়িয়েছিলেন তিনি। শট নেওয়ার জন্য যথেষ্ট সময়ও ছিল তার কাছে। পেদ্রোর শটের সময় স্রেফ পা বাড়িয়ে বল আটকাতে যান গুরপ্রীত। ডান হাতের গ্লাভসে লেগে বল জালে জড়িয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসের পরিবর্তে খেলতে নামেন স্যামুয়েল লিনো। তিনি খেলতে নেমে দ্বিতীয়ার্ধে করেন দুই গোল। ৫৮ মিনিটে বাঁ দিক থেকে মাউরো জুনিয়রের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ে জায়গা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান লিনো। এরপর খেলার একিবারে শেষ মুহুর্তে, রেফারি শেষ বাঁশি বাজার আগে গোল করেন লিনো।