আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

dibbo2026-10-03 03:36:54 PMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটেও স্বর্ণ জিতল ভারত। এর আগে ভারতের নারী দলও এই টুর্নামেন্টে স্বর্ণ জিতে নেয়।

জাপানের নিশিনে শনিবার ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচেও হাত মেলাননি দুদেশের ক্রিকেটাররা। এই হারে রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে পাকিস্তানকে। এটাই অবশ্য এশিয়ান গেমসে তাদের সেরা সাফল্য।

টস জিতে ভারতের হয়ে উড়ন্ত সূচনা করেন অভিষেক শর্মা। দুই ছক্কায় বৈভব সূর্যবংশী ১৫ রান ও সাঞ্জু স্যামসন ২ রানে বিদায় নিলেও রানের গতি ধরে রাখেন এই ওপেনার। ৭ ছক্কা ও ৩ চারে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৬১ রানের ইনিংস।

এরপর কিষান আউট হওয়ার পর মাঝের ৫ ওভারে রান আসেনি। টানা পাঁচ ওভার বাউন্ডারির দেখা পায়নি ভারত। এই সময় শ্রেয়াস আয়ার ২৪ বলে ২১ ও ইশান কিষান ১৮ বলে ২০ রান করেন।

শেষ দিকে ঝড় তুলে ভারতকে ২১১ রানে বড় সংগ্রহ এনে দেন তিলক ভার্মা ও শিভাম দুবে। দুবে ১৫ বলে দুটি করে ছক্কা চারে ২৭ রানে আউট হলেও ২২ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক।

লক্ষ্য তাড়ায় শুরুতে গতি পায়নি পাকিস্তানের ইনিংস। ৬ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯ রান। এরপর সাইম আয়ুব ও হাসান নেওয়াজ ৪৮ বলে ৮৭ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান। তবে জয়ের রাস্তা তৈরি হয়নি।

সাইম ফেরেন ২২ বলে ২৯ রান করে। ম্যাচের শেষ বলে নেওয়াজ আউট হওয়ার আগে একাই লড়াই টেনে নেন। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ৫১ বলে ৯৬ রানের ইনিংসটি ৫টি চার ও ৭ ছক্কায় সাজানো। তবে জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। ফলে ১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত | ২৪ঘণ্টা