আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
অর্থনীতি

পিকেএসএফের ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলের সফলতা

কর্মসংস্থান হচ্ছে ৯১ শতাংশের

arif shohel2026-09-29 11:36:51 AMদেখেছেন 53 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পিকেএসএফের ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলের সফলতা

২৪ঘণ্টা অনলাইন: সফল ক্ষুদ্র উদ্যোক্তার কাছ থেকে ছয় মাস হাতে-কলমে কাজ শিখছেন তরুণেরা। প্রশিক্ষণ শেষে তাদের বড় একটি অংশ যুক্ত হচ্ছেন কর্মসংস্থানে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলে প্রশিক্ষণ নেওয়া তরুণদের প্রায় ৯১ শতাংশেরই কর্মসংস্থান হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

সম্প্রতি  প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের এক সাক্ষাৎকারে বলেন, দেশের তরুণদের বাজারের চাহিদাভিত্তিক দক্ষতা তৈরির জন্য পিকেএসএফ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে ‘ওস্তাদ-শাগরেদ’ মডেলটি অন্যতম। এই মডেলে সফল ক্ষুদ্র উদ্যোক্তারা ‘ওস্তাদ’ হিসেবে নতুন উদ্যোক্তাদের হাতে-কলমে কাজ শেখান। 

তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা ছয় মাস বাস্তব কর্মপরিবেশে থেকে নির্দিষ্ট ট্রেডে দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণার্থীদের জন্য বৃত্তি এবং প্রশিক্ষকদের জন্য প্রণোদনার ব্যবস্থাও রয়েছে।

ফজলুল কাদের বলেন, পিকেএসএফের প্রায় ১৫ হাজার লার্নিং সেন্টারে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষণ নেওয়া তরুণদের প্রায় ৯১ শতাংশই বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা বেকারত্বের কথা শুনি, কিন্তু দক্ষ মানুষের প্রচুর চাহিদা রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে তরুণদের সেই চাহিদার সঙ্গে যুক্ত করার মতো দক্ষতা তৈরি করা।’

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধু প্রশিক্ষণ দেওয়াই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের নির্দিষ্ট ট্রেডে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন এবং ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এর ফলে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি তাদের ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অন্যদের জন্যও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছেন বলে জানান তিনি।

এ পর্যন্ত প্রায় এক লাখ মানুষকে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে উল্লেখ করে ফজলুল কাদের বলেন, শুধু ডিগ্রি থাকলেই কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না। হাতে-কলমে কাজের দক্ষতা অর্জন করাও গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের পর তরুণদের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে। পরে কেউ নিজে ব্যবসা শুরু করতে চাইলে তাকে ঋণ সহায়তার আওতায় আনারও সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, ‘কেউ কিছুদিন কাজ করার পর নিজেই যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আমরা তাকে অগ্রাধিকার ভিত্তিতে ঋণের আওতায় নিয়ে আসি।’

এছাড়া ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিআইপি)’-এর আওতায় পিকেএসএফ উন্নত পর্যায়ের প্রশিক্ষণও পরিচালনা করছে। এই কর্মসূচিতে প্রশিক্ষণপ্রাপ্তদের প্রায় ৭৩ শতাংশের কর্মসংস্থান হচ্ছে বলে জানান তিনি। বাকিদের কেউ উদ্যোক্তা হতে চাইলে তাদেরও সহায়তা করা হয়।

তরুণ উদ্যোক্তাদের জন্য ভবিষ্যতে স্টার্টআপ ক্যাপিটাল দেওয়ার পরিকল্পনার কথাও জানান ফজলুল কাদের। এ ক্ষেত্রে ঋণ নেওয়ার আগের কোনো ইতিহাস না থাকলেও একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কতটা সম্ভাবনাময়, তা যাচাই করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি টুল তৈরির কাজ চলছে।

তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের অনেকেরই ঋণের পূর্ব ইতিহাস থাকে না। ফলে শুধু প্রচলিত পদ্ধতিতে তাদের ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করা কঠিন। এজন্য উদ্যোক্তা হিসেবে একজন তরুণের সফল হওয়ার সম্ভাবনা নিরূপণে একটি এআইভিত্তিক ইকোনোমেট্রিক টুল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ব্যবসা করা এত সহজ নয়। তাই একজন তরুণকে উদ্যোক্তা হিসেবে সহায়তা করার আগে তার সফল হওয়ার সম্ভাবনা কতটা, সেটি যাচাই করার একটি কার্যকর পদ্ধতি আমরা তৈরি করতে চাই।
সুত্র: বাসস