আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

Tania Jaha2026-09-24 10:56:36 PMদেখেছেন 47 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ নিহত ৪

২৪ঘণ্টা অনলাইন : ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিংসহ চারজন নিহত হয়েছেন।

২৪ সেপ্টেম্বর ভোররাতে সোনারি থানা এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত অন্য তিনজন হলেন সারথক আগরওয়াল, নমন গুপ্ত ও বংশিকা খান্ডেলওয়াল। চারজন একটি সাদা গাড়িতে করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গাড়িটি ধাক্কা দেয়।

সংঘর্ষের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। গাড়ির ভেতরেই চারজন আটকা পড়েন। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ির অংশ কেটে তাদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আগের রাত থেকে বিকল হয়ে ট্রাকটি সড়কের ডান পাশে ডিভাইডারের কাছে দাঁড়িয়ে ছিল। অন্য চালকদের সতর্ক করতে ট্রাকের পেছনে একটি গাছের ডাল রাখা হলেও সেখানে পর্যাপ্ত প্রতিফলক বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না বলে জানা গেছে।

সোনারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় সুমন জানান, গাড়িতে থাকা চারজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামশেদপুরের এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ঝাড়খণ্ডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন মন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়েসহ চারজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভয়াবহ এ দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে রাতের বেলায় সড়কে বিকল যানবাহন পড়ে থাকলে চালকদের সতর্ক করতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।