আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএর সহায়তা চাইল বাংলাদেশ

Tania Jaha2026-09-17 11:25:21 PMদেখেছেন 54 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএর সহায়তা চাইল বাংলাদেশ

২৪ঘণ্টা অনলাইন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে যুক্ত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

১৭ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পারমাণবিক নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ-আইএইএ সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ পাঁচ দশকের বেশি সময় ধরে আইএইএর কারিগরি সহযোগিতা নিয়ে স্বাস্থ্য, কৃষি, খাদ্য, পানি ব্যবস্থাপনা, শিল্প ও জ্বালানিসহ বিভিন্ন খাতে কাজ করছে। সম্প্রতি ২০২৬-৩২ মেয়াদের কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্কও (সিপিএফ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।

রূপপুর প্রকল্পকে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউনিট-১-এ ফুয়েল লোডিংয়ের মাধ্যমে কম-কার্বন বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ অগ্রগতি করেছে। বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে তা ভূমিকা রাখবে।

বৈঠকে পারমাণবিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরা হয়। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতেও আইএইএর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ‘রেইস অব হোপ: ক্যানসার কেয়ার ফর অল’ উদ্যোগের আওতায় সমন্বিত ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বৈঠকে তুলে ধরা হয়। বাংলাদেশ ২০২৫ সালে এই উদ্যোগে যুক্ত হয়েছে। আগামী নভেম্বর আইএইএ-হু-ইমপ্যাক্ট রিভিউ মিশন নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।