আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইয়ানবু বন্দরে সৌদির তেল লোডিং বন্ধ

Tania Jaha2026-09-16 03:00:13 PMদেখেছেন 47 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইয়ানবু বন্দরে সৌদির তেল লোডিং বন্ধ

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দরে তেল লোডিং পুরোপুরি বন্ধ রয়েছে। ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

সম্প্রতি সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ। এই পাইপলাইনের মাধ্যমে তেল লোহিত সাগর উপকূলে আনা হয় এবং ইয়ানবু বন্দর থেকে তা বিদেশে রপ্তানি করা হয়।

পাইপলাইন বন্ধ হওয়ার পর ইয়ানবু বন্দরে তেল লোডিংও বন্ধ হয়ে গেছে বলে সূত্রটি জানিয়েছে। বিষয়টি নিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো -এর কাছে জানতে চাওয়া হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কারণে সৌদি আরব বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালি ব্যবহার করে তেল রপ্তানি বাড়িয়েছিল। এখন ইয়ানবু বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় সৌদির তেল পরিবহনে নতুন করে চাপ তৈরি হয়েছে।

লোহিত সাগরের দক্ষিণে বাব এল-মান্দেব প্রণালি এবং উত্তরে সুয়েজ খাল অবস্থিত। এসব গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে লোহিত সাগরের ইয়েমেন উপকূলের পরিস্থিতি নিয়েও উত্তেজনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সামরিক তৎপরতার কারণে অঞ্চলটির নৌপথে জাহাজ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়েছে।