আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

dibbo2026-09-13 03:22:22 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

সুখবর দিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি। সদ্য শুরু হওয়া টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের (টিআইএফএফ) এবারের আসরে উপস্থিত হয়ে সন্তান আগমনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। 

আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিয়েই সবার নজর কাড়েন মাহিরা। ঐতিহ্যবাহী শাড়ি পরে আলোকচিত্রীদের সামনে গর্বের সঙ্গে নিজের বেবি বাম্প প্রদর্শন করেন তিনি। 

পাশাপাশি ৪১ বছর বয়সী এই অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে ম্যাটারনিটি ফটোশুটের একাধিক ছবিও প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, লম্বা ও ঢিলেঢালা সাদা রঙের ফুল হাতা গাউনে বেশ আকর্ষণীয় রূপে ধরা দিয়েছেন মাহিরা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর থাকে আল্লাহর পরিকল্পনা।”

সুখবরটি প্রকাশ্যে আসতেই ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের ভুরবানে ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা খান। বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে প্রথম সন্তান আসতে চলেছে। তবে অভিনেত্রী হিসেবে মাহিরার এটি দ্বিতীয় সন্তান। প্রথম স্বামী আলী আসকারির সংসারে আজলান নামের ১৭ বছর বয়সী এক পুত্রসন্তান রয়েছে তার। ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিয়ের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিপরীতে ২০১৭ সালের ‘রইস’ ছবির মাধ্যমে ভারতজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রী পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় ও প্রশংসিত নাম। ‘হামসাফার’, ‘সাদকায় তুমহারে’, ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’, ‘সুপারস্টার’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা ও টিভি নাটকে বহুমুখী অভিনয়ের জন্য ব্যাপকভাবে পরিচিত তিনি।