আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ে ও মা হওয়া নিয়ে প্রশ্ন, নীনা গুপ্তার কড়া জবাব

Tania Jaha2026-09-12 09:11:21 PMদেখেছেন 37 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ে ও মা হওয়া নিয়ে প্রশ্ন, নীনা গুপ্তার কড়া জবাব

২৪ঘণ্টা অনলাইন: ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহলের মুখে প্রায়ই পড়তে হয় বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে। বয়স বাড়লেও বিয়ে কিংবা অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে প্রশ্ন করা হয়, ব্যক্তিগত জীবন নিয়ে চারপাশের মানুষের নানা কৌতূহল কীভাবে সামলান তিনি। জবাবে অভিনেত্রী জানান, এসব প্রশ্নকে খুব একটা গুরুত্ব দেন না তিনি। অন্যের ওপর নির্ভর না করে নিজের জীবন নিজের মতো করে চালান—এমন বার্তাই দেন নীনা।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিনেত্রী রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে নীনা গুপ্তার কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। ছবিতে তার শাড়ির ভাঁজ দেখে নেটিজেনদের একাংশ এমন ধারণা করেন।

পরে সেই গুঞ্জনের ব্যাখ্যা দিয়ে নীনা গুপ্তা জানান, শাড়ির একটি ভাঁজের কারণে তার পেটের অংশ কিছুটা ফোলা দেখাচ্ছিল। সেখান থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়।

এ ধরনের শারীরিক গঠন নিয়ে মন্তব্য বা বডি শেমিংয়ের বিষয়েও নিজের রসবোধের কথা জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, পরিচিত কেউ শরীর নিয়ে কটাক্ষ করলে সেটিকে রসিকতার মাধ্যমে সামলে নেওয়াও একটি উপায় হতে পারে।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নীনা গুপ্তা নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন। ‘বাধাই হো’, ‘বধ টু’ ও ‘মেট্রো... ইন দিনো’-এর মতো সিনেমায় সাম্প্রতিক সময়েও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন তিনি।

ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও বয়স, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো বিষয়কে ঘিরে অযাচিত প্রশ্নের মুখে নিজের অবস্থান বরাবরই স্পষ্ট রেখেছেন নীনা গুপ্তা।

বিয়ে ও মা হওয়া নিয়ে প্রশ্ন, নীনা গুপ্তার কড়া জবাব | ২৪ঘণ্টা