আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

মেজর চাকলাদার (অব.) জীবনের গল্প:৩

চিরাচরিত নিয়মেই ঢাকার খেলার মাঠ ভুলে গেছে

Tania Jaha2026-09-11 06:25:58 PMদেখেছেন 145 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেজর চাকলাদার (অব.) জীবনের গল্প:৩

বাবা শামসুদ্দিন চাকলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলরাউন্ডার খেলোয়াড় ছিলেন। দেরাদুন মিলিটারি একাডেমিতে যাওয়ার পর দাদিমা সরাসরি মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক সাহেবের সঙ্গে দরবার করে তাঁকে উইথড্র করে নিয়ে আসেন। সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র বাবা একাডেমি থেকে ফেরত আসার পর আর পড়াশোনায় মন বসাতে পারছিলেন না। দাদিমা আবার এ কে ফজলুল হক সাহেবের কাছে গিয়ে সাব-রেজিস্ট্রার পদে চাকরির ব্যবস্থা করলেন।

বাবা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হকি ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দলেরও অধিনায়ক ছিলেন, আর ওয়ারি ক্লাবের ক্রিকেট দলে ওপেনিং ব্যাট ও উইকেটকিপার ছিলেন। কলকাতার কালীঘাট ফুটবল ক্লাবেও ফুটবল খেলতেন।

এমন একজন খেলোয়াড় সাব-রেজিস্ট্রার হওয়ার পরও যে খেলা ভুলবেন না, তা অনস্বীকার্য। একজন সাব-রেজিস্ট্রার নিজে ফুটবল খেলতেন, আবার ফুটবল দল তৈরি করে স্থানীয় ক্রীড়াবিদদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিলেন। যেখানেই পোস্টিং হতো, সেখানেই ঢাকা থেকে নামকরা দেশি প্লেয়ার আর মাকরানিদের নিয়ে এসে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেন। মাকরান মানে করাচির কাছের এক জেলে গ্রাম — এখান থেকেই ওমর, মুসা, কালা গফুর, আলি নেওয়াজ, তোরাব আলি প্রমুখের উত্থান। গ্রামের মানুষ এই ফুটবল-হিরোদের খেলা দেখার সুযোগ পেয়ে সন্তুষ্ট হতো।

আমরা গৌরনদীতে দুইবার ছিলাম। প্রথমবার তখন আমি স্কুলের ফ্রি প্রাইমারিতে। তখনকার একটা ঘটনা বলি। বাসা আর সাব-রেজিস্ট্রার অফিস ছিল পাশাপাশি। আমরা হরিণ পালতাম, সেই হরিণ বাসার বেড়ার ভেতরেই বাসা ঘিরে দৌড়াতো। বেড়ার বাইরেই সাব-রেজিস্ট্রার অফিস। বাসার ডান দিকে মসজিদ, একদম টিনের ছাপরা থেকে বাবার উদ্যোগে বিল্ডিং হলো।

ভোরবেলা ফজরের নামাজের সময় হিন্দুরা ঢোল, করতাল, মন্দিরা বাজিয়ে কীর্তন গাইতে গাইতে মসজিদের সামনে দিয়ে বাজার প্রদক্ষিণ করতে যেত। অফিস আর মসজিদের সামনে ছোট মাঠ, মাঠের পর পানি নিষ্কাশনের নয়নজুলি। এর উপর দুটো ছোট কাঠের ব্রিজ— প্রথমটি দিয়ে গেলে মসজিদ এড়িয়ে যাওয়া যায়, আর দ্বিতীয় ব্রিজ দিয়ে গেলে মসজিদের ঠিক সামনে দিয়ে যেতে হয়। কীর্তন পার্টি মসজিদের সামনে দিয়ে কীর্তন করতে করতে দ্বিতীয় ব্রিজ পার হতো। বাবার এখানে আসার আগে থেকেই এভাবে চলছিল, আর হিন্দু-অধ্যুষিত এলাকা বলে কেউ বাধা দেয়নি।

ফজরের সময় কীর্তন পার্টি আসামাত্রই বাবা তাদের আটকালেন এবং সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের রাস্তা দিয়ে ঘুরে প্রথম কালভার্ট পার হয়ে বাজারে ঢুকতে বললেন। যেহেতু তিনি সাব-রেজিস্ট্রার সাহেব, আর তার ওপর দেখার মতো স্বাস্থ্য— একটু গুঞ্জন উঠলেও শেষে সবাই বাবার নির্দেশমতোই ঘুরে চলে গেল। এরপর থেকে আর মসজিদের সামনে দিয়ে কীর্তন পার্টি যায়নি।

মসজিদের নামাজিরা বললেন, হিন্দু-অধ্যুষিত জায়গা বলেই এতদিন বাধা দেননি। বাবা বললেন, ‘বুজদিল আর শেরদিল বোঝেন?’ বুজদিল হলো খাসির কলিজা, গাছের পাতা পড়লেও ভয়ে কাঁপে। এখন থেকে শেরদিল হয়ে চলাফেরা করবেন।

তখন ঢাকায় ব্রিটিশরাও ফুটবল খেলত, আর রেফারি চোখ বুজে ব্রিটিশদের পক্ষ নিত। ফুটবল কতখানি জনপ্রিয় আর আবেগে জড়িয়ে ছিল, তার একটা উদাহরণ—

হাফেজ রশীদ তখন ফুটবলের জনপ্রিয়তার শীর্ষে। শিনবোন ভেঙে যাওয়ার পর প্রায় দেড় বছর পর তিনি আবার কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামবেন। এদিকে মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ঢাকায় আসবেন। ঢাকায় জানানো হলো, ‘ট্যুর ক্যানসেল, আজ হাফেজ রশীদ খেলবে।’ বাবা শামসুদ্দিন চাকলাদারকে চিরাচরিত নিয়মেই ঢাকার খেলার মাঠ ভুলে গেছে।

চলবে...