আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
মতামত

কোরআনের সুরাগুলোর নাম কে রেখেছেন

Anisur Rahman2026-09-10 11:12:31 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কোরআনের সুরাগুলোর নাম কে রেখেছেন

২৪ঘণ্টা অনলাইন : কোরআন আল্লাহর কালাম। এর আয়াতগুলোর বিন্যাস ও সুরাগুলোর নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে নামগুলো অবগত হয়ে তা সাহাবি ও উম্মতকে জানিয়ে দিতেন। জালালুদ্দিন সুয়ুতি (রহ.) বলেন, ‘কোরআন মজিদের আয়াতসমূহের বিন্যাস ও সুরাগুলোর নামকরণ সবই আল্লাহ কর্তৃক নির্ধারিত।’ (আল ইতকান ১/১৪৮)

আল্লামা তাহির ইবন আশুর (রহ.) বলেন, সুরাগুলোর নাম ওহি নাজিলের সময় থেকেই নির্ধারিত। (আত তাহরির ওয়াত তানবির ১/৮৮) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, উসমান (রা.) বলেছেন, যখন রাসুলুল্লাহ (সা.)-এর ওপর কোন আয়াত নাজিল হত, তখন তিনি ওহি-লেখক কাউকে ডেকে বলতেন, এই আয়াত অমুক সুরার মধ্যে অমুক স্থানে রাখো। তাঁর ওপর একটি কিংবা দুটি আয়াত অবতীর্ণ হলেও তিনি ঐরূপ বলতেন।

সুরা আনফাল প্রথম দিককার মাদানি সুরা এবং সুরা তাওবা শেষের দিককার মাদানি সুরা। দুটি সুরার বিষয়বস্তু প্রায় একই। সেজন্য সুরা দুটিকে আমি পাশাপাশি রেখেছি। সেজন্য আমি দুটি সুরার মাঝে বিসমিল্লাহ.. লিখিনি। (আবু দাউদ, হাদিস: ৭৮৬) এতে বুঝা যায় যে কোরআনের বিন্যাস আল্লাহ কর্তৃক নির্ধারিত। জিবরিল (আ.) প্রতিবছর রমজানে মহানবী (সা.)-এর কাছে এসে কোরআন পাঠ করতেন এবং তাঁর মৃত্যুর বছরে দুই বার পাঠ করে শুনান। (বুখারি, হাদিস: ৪৯৯৭, ৪৯৯৮)

কিছু আলেমের মতে, কোরআনের কিছু সুরার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আর কিছু সাহাবায়ে কেরামের ইজতিহাদে নির্ধারিত হয়েছে। ফাতাওয়া লাজনা দায়েমায় এভাবে এসেছে-আমরা এমন কোনো নির্ভরযোগ্য দলিল পাইনি যেখানে বলা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সুরার নাম রেখেছেন। তবে কিছু সহিহ হাদিসে কিছু সুরার নাম পাওয়া যায়: যেমন—আল-বাকারা, আলে ইমরান ইত্যাদি।অন্য সুরাগুলোর ক্ষেত্রে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা হলো, সেগুলোর নাম সাহাবায়ে কেরাম রেখেছেন।’