আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

কক্সবাজারে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা উদ্ধার

Anisur Rahman2026-09-09 10:12:34 PMদেখেছেন 44 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কক্সবাজারে বিজিবির অভিযানে ১৪ লাখ ইয়াবা উদ্ধার

২৪ঘণ্টা  অনলাইন : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়। সংস্থাটি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় ৪২ কোটি টাকা। এটি এ পর্যন্ত উদ্ধার হওয়ায় সর্ববৃহৎ ইয়াবা চালান।৯ সেপ্টেম্বর  দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচগেট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করা হয়। এ দিন বিকেল ৫টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম এ তথ্য জানান। তবে আটকদের নাম জানাননি তিনি।

৬৪ বিজিবির অধিনায়ক জহিরুল ইসলাম জানান, গত দুই সপ্তাহ ধরে ইয়াবার বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে— এমন সংবাদে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরো জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাচারে সুবিধা করতে না পেরে চোরাকারবারিরা নতুন কৌশল অবলম্বন করে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিনে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির সুইচগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে তারা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল নৌকাটিকে চ্যালেঞ্জ করে। তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, পরে নৌকাটিতে তল্লাশি করলে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। বস্তাগুলো উদ্ধার করে খুলে ১৪০টি কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা রয়েছে।আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাটালিয়নটি ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা উদ্ধার এবং ২৪৩ জন আসামিকে আটক করেছে।