আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভারতে কয়লা তুলতে গিয়ে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

Tania Jaha2026-09-09 09:06:47 PMদেখেছেন 38 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভারতে কয়লা তুলতে গিয়ে মাটি ধসে বাংলাদেশি যুবকের মৃত্যু

২৪ঘণ্টা অনলাইন : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহের সময় মাটি ধসে চাপা পড়ে ইউনুছ আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

৯ সেপ্টেম্বর ভোরে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল চারাগাঁও সীমান্তের একটি গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা একটি কয়লা কোয়ারির গুহায় ঢুকে কয়লা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে মাটি ধসে ইউনুছ চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সঙ্গে থাকা শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও সহকর্মীদের সহায়তায় দুপুর ১২টার দিকে ইউনুছের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদিরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউনুছের সঙ্গে থাকা অন্য বাংলাদেশিদের পরিচয় ও ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।