জাতীয়
দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
Tania Jaha2026-09-09 08:56:59 PMদেখেছেন 37 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের সময় তাদের পদবির আগে যথাক্রমে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।
একই সঙ্গে এসব পদবির আগে অন্য কোনো সম্মানসূচক শব্দও ব্যবহার না করার জন্য সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে আরও বলা হয়, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর হবে।
