আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন

dibbo2026-09-08 03:08:09 PMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৭৫০ মিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের হিমার্স কিনছে সুইডেন

যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট আর্টিলারি ব্যবস্থা কিনছে সুইডেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদসহ এই চুক্তির মূল্য ৭০০ কোটি সুইডিশ ক্রোনার, যা প্রায় ৭৫ কোটি মার্কিন ডলার।

সুইডিশ সরকারি সম্প্রচারমাধ্যম এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে প্রস্তুতির পর সরকার এই ক্রয়ের অনুমোদন দিয়েছে। চুক্তির আওতায় ১০টির বেশি হিমার্স লঞ্চার এবং জিএমএলআরএস গোলাবারুদ কিনবে সুইডেন। আগামী বছর প্রথম ইউনিটগুলো দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।

সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল ইয়োনসন বলেন, এর মাধ্যমে সুইডিশ সেনাবাহিনী এমন একটি সক্ষমতা অর্জন করবে, যা বর্তমানে তাদের নেই। এর ফলে আগের তুলনায় অনেক বেশি দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব হবে।

হিমার্স কেনার পাশাপাশি সুইডিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান সাব এবং মার্কিন অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন সুইডেনে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা পিএসআরএম গোলাবারুদ উৎপাদনের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। বিশ্বজুড়ে হিমার্সের গোলাবারুদের ঘাটতির মধ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসভিটির তথ্য অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

এদিকে সুইডেন ও ফিনল্যান্ড হিমার্স ব্যবস্থা নিয়ে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ফিনল্যান্ডে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ফিনল্যান্ডে দীর্ঘদিন ধরে রকেট আর্টিলারি ব্যবস্থার বিশেষায়িত ইউনিট রয়েছে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্ত্তি হাক্কানেন বলেন, এই উদ্যোগ দুই দেশের সামরিক সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।