আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ঢাকার দুই সিটিতে আসিফ-পাটওয়ারী

Tania Jaha2026-09-08 10:45:52 AMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঢাকার দুই সিটিতে আসিফ-পাটওয়ারী

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নতুন পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হতে পারেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর দক্ষিণ সিটিতে প্রার্থী করা হতে পারে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে।

এর আগে ঢাকা উত্তরে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিল এনসিপি। তবে সময়ের প্রয়োজনে সেই সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, নতুন প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আগামী দুই-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, এক-দুই দিনের মধ্যে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে প্রার্থী পরিবর্তনের আলোচনার মধ্যে আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন। আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন এলাকায় ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটি থেকে দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণে প্রাথমিকভাবে যে প্রার্থিতা দেওয়া হয়েছিল, সময়ের প্রয়োজনে সেখানে পরিবর্তন আসতে পারে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তফসিল ঘোষণা বা চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে।

দলের নেতাদের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হওয়াকে তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।

এনসিপির সূত্র বলছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রায় ছয় মাস আগে নেওয়া প্রার্থীসংক্রান্ত সিদ্ধান্ত থেকে সরে এসে এবার দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাকে ঢাকা উত্তর ও দক্ষিণে প্রার্থী করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।