জাতীয়
আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল
Tania Jaha2026-09-07 02:26:10 PMদেখেছেন 61 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
৬ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।
নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশির বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছে।
তিনি জানান, ভুক্তভোগীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।
ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে দ্রুত ইতিবাচক সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
