আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

দল না দেখে চাঁদাবাজদের ধরুন: আখতার

Tania Jaha2026-09-07 01:11:03 AMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দল না দেখে চাঁদাবাজদের ধরুন: আখতার

২৪ঘণ্টা অনলাইন : কোনো রাজনৈতিক দলের আনুগত্য না করে চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

৬ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনোয়ারায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে আহত নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দলের প্রতি আনুগত্যের প্রয়োজন নেই। ক্ষমতাসীন দলের কেউ হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের—চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এটাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাদের প্রত্যাশা।

আহত দেলোয়ার হোসেনের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, হামলায় গুরুতর আহত দেলোয়ার এখনো শঙ্কামুক্ত নন। তার ওপর নৃশংস হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং এটি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কোনো রাজনৈতিক নেতা কিংবা সাধারণ নাগরিককে এভাবে রামদার কোপে আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়তে হতো না।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, গত কয়েক মাসে বিভিন্ন সূচকে অবনতি দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, মারামারি ও দখলের ঘটনা ঘটছে। এমনকি গ্রামাঞ্চলে মহিষ চরানোর মতো সাধারণ বিষয় নিয়েও চাঁদা দাবির অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পাশাপাশি চাঁদাবাজ ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা।