আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

ঘুম থেকে ওঠার কতক্ষণ পরে সকালের নাশতা করা ভালো

Anisur Rahman2026-09-06 10:30:40 PMদেখেছেন 73 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ঘুম থেকে ওঠার কতক্ষণ পরে সকালের নাশতা করা ভালো

২৪ ঘণ্টা অনলাইন : দিনের খাবারের মধ্যে সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। কেউ সকালে উঠে নিয়ম করে সকালের নাশতা করেন। কেউ আবার নাশতা করতে অনেক দেরী করেন। ঘুম থেকে ওঠার ঠিক কতক্ষণ পরে সকালের খাবার খেলে শরীর ভাল থাকে? 

‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্টিবিদরা বলছেন ঘুম থেকে উঠার কতক্ষণ পর সকালের নাশতা খেতে হবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কারও খিদে পেলেই তিনি খেতে পারেন। যদি কারও ঘুম থেকে উঠার ঘণ্টাখানেক পরে খেতে ইচ্ছা করে, সেটাও হতে পারে। আবার অনেক সময় ঘুম থেকে উঠে খেতে ইচ্ছা করে না। পেট ভার লাগে। সেক্ষেত্রে জোর করে না খাওয়াই ভালো। 

ভারতীয় পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, সাধারণত ব্যক্তিবিশেষের বিপাকক্রিয়া, হজমপ্রক্রিয়ার উপরে ক্ষুধা লাগার বিষয়টি নির্ভর করে। তবে সকালের নাশতা আর দুপুরের খাবারের মধ্যে যেন অন্তত ঘণ্টাতিনেকের বিরতি থাকে-সেটা খেয়াল করা জরুরি। 

সকালের নাশতার নিয়ম : 
ঘুম থেকে উঠার সাথে সাথেই ক্ষুধা পায় না। সেক্ষেত্রে দিনটা শুরু করতে পারেন এক গ্লাস হালকা গরম পানি দিয়ে। এতে শরীরে আর্দ্রতা বজায় থাকবে। লেবু-মধুর পানি, চিয়া বা তিসি ভেজানো পানি, কিংবা মৌরির পানিও খেতে পারেন। দিনের শুরুতে কয়েকটি ভেজানো বাদাম খেতে পারেন। এর ঘণ্টাখানেক পরে সকালের নাশতা সারতে পারেন। 

তবে যত বেশি দেরী করে নাশতা খাবেন একসঙ্গে বেশি খেয়ে ফেলার প্রবণতা বাড়বে। পুষ্টিবিদরা বলছেন, সকালের খাবারে যেন কার্বোহাইড্রেট, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, খনিজের সমন্বয় থাকে সেদিকে খেয়াল রাখুন। তবে পরিমাণও খেয়াল রাখতে হবে। তা না হলে দুপুরের খাবারের প্রতি আগ্রহ থাকবে না। সব মিলিয়ে সকালের নাশতা ৮-১১ টার মধ্যে করে ফেলাই ভালো।