জাতীয়
বাড্ডায় ফার্নিচার গোডাউনে আগুন
Tania Jaha2026-09-06 10:53:58 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন

২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচার গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
৬ সেপ্টেম্বর সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ইউনিট যুক্ত হয়ে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল ফায়ার স্টেশনের একটি ইউনিট পথিমধ্যে থেকে ফিরে যায়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
