আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে দেড়শ বছরের মসজিদ ভেঙে ফেলার অভিযোগ

Tania Jaha2026-09-06 12:06:49 AMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
উত্তরপ্রদেশে দেড়শ বছরের মসজিদ ভেঙে ফেলার অভিযোগ

২৪ঘণ্টা অনলাইন : ভারতের উত্তরপ্রদেশের শাহরানপুরে প্রায় ১৫০ বছরের পুরোনো একটি মসজিদ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ৫ সেপ্টেম্বর ভোরে বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে।

মসজিদটি শাহরানপুর কালেক্টরেটের সরকারি জমিতে অবস্থিত—এমন অভিযোগে এটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের এক ম্যাজিস্ট্রেটের দেওয়া ওই নির্দেশের বিরুদ্ধে মসজিদ কর্তৃপক্ষ আপিল করলেও শেষ পর্যন্ত জেলা আদালত তা খারিজ করে দেয়।

এর আগে গত জুলাইয়ে সিটি ম্যাজিস্ট্রেট মসজিদটিকে অনুমোদনহীন স্থাপনা হিসেবে উল্লেখ করে ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করার নির্দেশ দেন। একই সঙ্গে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৬ কোটি রুপি জরিমানাও করা হয়।

মসজিদটি অপসারণের বিষয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতা বিকাশ তিয়াগী তৎপর ছিলেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এরপরই মসজিদটি ভাঙার প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে যায় বলে দাবি করা হচ্ছে।

মসজিদ কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করেছিল। তবে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা আদালত সেই আবেদন খারিজ করার পর শনিবার ভোরে প্রশাসনের পক্ষ থেকে মসজিদটি ভেঙে ফেলা হয়।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

মসজিদের মুতাওয়াল্লি তানভীর আহমেদ দাবি করেছেন, স্থাপনাটি প্রায় দেড়শ বছর আগে নির্মিত। এত পুরোনো একটি মসজিদকে এখন অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।