আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

বিএমইউতে অ্যানেসথেসিয়া-আইসিইউ ফ্যাকাল্টির দাবি

Tania Jaha2026-09-05 11:56:49 PMদেখেছেন 63 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিএমইউতে অ্যানেসথেসিয়া-আইসিইউ ফ্যাকাল্টির দাবি

২৪ ঘণ্টা অনলাইন : অ্যানেসথেসিয়া, ইনটেনসিভ কেয়ার ও অ্যালায়েড ডিসিপ্লিনগুলোর সমন্বয়ে নতুন ফ্যাকাল্টি প্রতিষ্ঠা সময়েরই দাবি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।৫ সেপ্টেম্বর  বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। এ সময় ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১-এর শুভ উদ্বোধন এবং সম্পন্ন হওয়া পাঁচটি কোর্সের ৮১ জন নার্সের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান।

অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজিওনাল অ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মন্তোষ কুমার মণ্ডল, অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক ডা. রেফায়েত উল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. তাজ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী ও নার্সরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণের মেয়াদ আরও দীর্ঘ ও আধুনিকায়নের বিষয়ে বিএমইউ প্রশাসন থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করে চিকিৎসক ও নার্সদের ওপর। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। তিনি বলেন, বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুরও পরিকল্পনা রয়েছে। তখন এ ধরনের আরও বেশি সংখ্যক প্রশিক্ষিত নার্সের প্রয়োজন হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্বের আপডেটেড প্রযুক্তি সমৃদ্ধ সব ধরনের যন্ত্রপাতি প্রতিটি বিভাগে যুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি হাইস্কিলড ও নোবেল প্রফেশন। জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সেবায় সবটুকু দিতে পারেন, সে লক্ষ্যে বিএমইউ প্রশাসন কাজ করে যাচ্ছে। বিদেশে আমি দেখেছি, যেমন অস্ট্রেলিয়ায় বলতে গেলে নার্সরাই হাসপাতাল চালান। চিকিৎসকরা যে নির্দেশনা দেন, নার্সরা তা বাস্তবায়ন করেন।

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান বলেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা বিএমইউতে এর আগে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ প্রতিষ্ঠায় সহায়তা করেছে। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচিতে রোটারি ক্লাবের সহায়তা অব্যাহত রাখা হবে।

অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল সভাপতির বক্তব্যে বলেন, অ্যানেসথেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার ও নার্সিং—এই তিন বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সময়েরই দাবি।

তিনি বলেন, অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগের মধ্যে সবচেয়ে বিস্তৃত, জনবল ও কর্মপরিধিতে অগ্রগামী একটি বিভাগ। একসময় শুধুমাত্র অস্ত্রোপচারে অচেতন করার পদ্ধতি হিসেবে শুরু হওয়া এই বিভাগ এখন প্রি-অপারেটিভ কেয়ার, পেইন মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, ইমারজেন্সি কেয়ার ও রিসাসসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

সার্জিক্যাল ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগে সাপোর্ট দেওয়া এ বিভাগ এখন মেডিসিন ফ্যাকাল্টি, নার্সিং ফ্যাকাল্টি, ডেন্টাল ফ্যাকাল্টি ও বেসিক সায়েন্স ফ্যাকাল্টির ৩৪টি বিভাগকে অ্যানেসথেসিয়া বিভাগ সরাসরি সাপোর্ট দেয়। একসময় শুধুমাত্র সি-ব্লকে আটটি ওটি ছিল, সেখানে এখন বিভিন্ন ব্লকে ওটির সংখ্যা ৪৮টি।

এ ছাড়া ৫২টি বেডসম্বলিত তিনটি আইসিইউ, এইচডিইউ, ৫০ থেকে ৬০ বেডের চার থেকে পাঁচটি পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং ওটিসহ একটি পেইন ক্লিনিক এ বিভাগের অধীনে পরিচালিত হয়। অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল বলেন, দ্রুত ১৫টি অ্যানেসথেসিয়া মেশিন কেনা, আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেশনসহ মনিটর ও অন্যান্য যন্ত্রপাতি কেনার ব্যবস্থা নেওয়া, পেইন মেডিসিনের জন্য এমআরআই ও ইউএসজিসহ অন্যান্য যন্ত্রপাতি কেনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

বিএমইউতে বৈকালিক ওটি চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত জনবল বাড়ানোর ব্যবস্থা নেওয়াও জরুরি। স্বাস্থ্য ব্যবস্থার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভার্চুয়াল অ্যানেসথেসিয়া স্কিল ল্যাব ও ডাটা ক্যাপচারিং নেটওয়ার্ক স্থাপন জরুরি। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল বলেন, বর্তমানে অ্যানেসথেসিয়া বিভাগে সাতটি ডিভিশন আছে—জেনারেল অ্যানেসথেসিয়া, নিউরো অ্যানেসথেসিয়া, পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার অ্যানেসথেসিয়া, ট্রান্সপ্লান্ট অ্যানেসথেসিয়া, পেইন মেডিসিন ও আইসিইউ। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল এই বিভাগের প্রশাসনিক, একাডেমিক, ক্লিনিক্যাল ও গবেষণামূলক কার্যক্রমের সমন্বয় সাধনে, সর্বোপরি এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশের রোগীদের প্রয়োজনে অ্যানেসথেসিয়া, ইনটেনসিভ কেয়ার সার্ভিসেস ও অ্যালায়েড ডিসিপ্লিনগুলো নিয়ে একটি নতুন ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা সময়েরই দাবি।