আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সম্পদ বিক্রি করে গ্রাহকদের বিমার টাকা পরিশোধ

Tania Jaha2026-09-03 02:25:46 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সম্পদ বিক্রি করে গ্রাহকদের বিমার টাকা পরিশোধ

২৪ঘণ্টা অনলাইন : সাতটি জীবন বিমা কোম্পানির সম্পদ বিক্রি করে ২ হাজার ৫৪৯ গ্রাহকের বিমা দাবি বাবদ ১৪ কোটি ৫১ লাখ টাকা পরিশোধ করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বিমা পলিসিধারীদের দাবি দ্রুত নিষ্পত্তি এবং বিমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এসব অর্থ পরিশোধ করা হয়েছে।

৩ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় আইডিআরএর সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পলিসিধারীদের হাতে বিমা দাবির চেক তুলে দেন সংস্থাটির চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, পলিসিধারীদের ন্যায্য দাবি সময়মতো পরিশোধ নিশ্চিত করা নিয়ন্ত্রক সংস্থাটির অন্যতম প্রধান অগ্রাধিকার। বিমা খাতে মানুষের আস্থা পুনর্গঠনে দাবি নিষ্পত্তির গতি ও স্বচ্ছতা আরও বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় আইডিআরএ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। বিমা দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আর্থিক অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি এ খাতের প্রতি মানুষের আস্থাও বাড়বে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহককে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে।

চেক পাওয়া সাতটি কোম্পানি হলো—বায়রা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

এর মধ্যে বায়রা লাইফের ৮ জন গ্রাহককে ৪ লাখ ৫১ হাজার ৮২৬ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫২৮ জনকে ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা এবং গোল্ডেন লাইফের ৪ জনকে ২ লাখ ৫১ হাজার ৪৭৬ টাকা দেওয়া হয়েছে।

এ ছাড়া হোমল্যান্ড লাইফের ১৫ জন গ্রাহক পেয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ১৯১ টাকা, পদ্মা ইসলামী লাইফের ৬২৪ জন পেয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৩ টাকা এবং প্রগ্রেসিভ লাইফের ১ হাজার ৩৫০ জন গ্রাহক পেয়েছেন ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৬৫ টাকা ৫৮ পয়সা।

অন্যদিকে সানফ্লাওয়ার লাইফের ২০ জন গ্রাহককে দেওয়া হয়েছে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা।

আইডিআরএ জানিয়েছে, বিশেষ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে বিমা পলিসিধারীদের দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এর ফলে দীর্ঘদিন ধরে পাওনা অর্থের অপেক্ষায় থাকা গ্রাহকদের আর্থিক অনিশ্চয়তা কমার পাশাপাশি বিমা খাতে আস্থা বাড়বে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি।