আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কঠিন সময়ে তারেকের দায়িত্ব গ্রহণ: তথ্যমন্ত্রী

Tania Jaha2026-09-02 11:15:20 PMদেখেছেন 55 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কঠিন সময়ে তারেকের দায়িত্ব গ্রহণ: তথ্যমন্ত্রী

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সরকারি সফরে ভোলায় গিয়ে নিজ সংসদীয় আসনের নতুনবাজারে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট রয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর কঠিন দায়িত্ব বর্তমান সরকারের ওপর পড়েছে।

ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রসঙ্গে পার্থ বলেন, সেতুটি ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি। এ নিয়ে স্থানীয় মানুষ নিজ নিজ অবস্থান থেকে আন্দোলন করছেন। সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। ভোলার মহাসড়ক উন্নয়নের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।

ভোলাবাসীকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোলা-বরিশাল সেতুর বিষয়ে তিনি সংসদে কথা বলেছেন এবং প্রকল্পটি বর্তমানে ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

জেলার উন্নয়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, ভোলায় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এছাড়া নদীভাঙন রোধে ৭০০ কোটি এবং সড়ক সংস্কারে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সময় গত ছয় মাসের সংসদ সদস্য হিসেবে নিজের কর্মকাণ্ড তুলে ধরে পার্থ দাবি করেন, তার বিরুদ্ধে দুর্নীতি, মিথ্যা মামলা, হয়রানি বা চাঁদাবাজির কোনো অভিযোগ ওঠেনি।

তিনি আরও বলেন, তার দলের পরিচয় ব্যবহার করে কেউ সন্ত্রাস, চুরি, ডাকাতি বা দুর্নীতিতে জড়ালে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোলার মানুষের সহযোগিতা ও সমর্থনের কারণেই তিনি সংসদ সদস্য হতে পেরেছেন বলেও উল্লেখ করেন।

এর আগে বুধবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশাল নদীবন্দরে পৌঁছান তথ্যমন্ত্রী। পরে স্পিডবোটে ভোলা সদর উপজেলার খেয়াঘাট লঞ্চঘাটে যান তিনি। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।