আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

পারিবারিক বিরোধে যুবকের পা বিচ্ছিন্ন

Tania Jaha2026-09-02 10:02:57 AMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পারিবারিক বিরোধে যুবকের পা বিচ্ছিন্ন

২৪ঘণ্টা অনলাইন : ঝিনাইদহ সদর উপজেলায় পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আবু মুসা (৩৫) নামে এক যুবকের ডান পা ধারালো অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোয়ালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন মোল্লা পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ছেলেকে খেলার মাঠ থেকে আনতে যাচ্ছিলেন আবু মুসা। পথে গোয়ালপাড়া বাজার এলাকায় পৌঁছালে তার চাচাতো ভাই মামুন মোল্লা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান বলে অভিযোগ। মুসার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে মামুন পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুসাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, তার ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া বাম পায়েও ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

মুসার স্ত্রী বিউটি খাতুনের দাবি, মামুন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। এ ধরনের ঘটনায় তার স্বামীসহ পরিবারের অন্যরা প্রতিবাদ করতেন। এর জের ধরেই মামুন হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিহা তাহসিন জানান, আহত মুসার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাম পায়েও কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পারিবারিক বিরোধে যুবকের পা বিচ্ছিন্ন | ২৪ঘণ্টা