আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

মাঝ আকাশে ল্যাপটপে আগুন, যুক্তরাষ্ট্রের ফ্লাইটে আহত ৫

Tania Jaha23-08-2026 09:22:44 PMদেখেছেন 53 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাঝ আকাশে ল্যাপটপে আগুন, যুক্তরাষ্ট্রের ফ্লাইটে আহত ৫

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে মাঝ আকাশে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে পাঁচজন আহত হয়েছেন। শনিবার আটলান্টা থেকে ডালাসগামী ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

ফ্লাইটের পাইলট জানান, আকাশে থাকা অবস্থায় এক যাত্রীর ল্যাপটপে হঠাৎ আগুন ধরে যায়। তবে কেবিন ক্রু ও ফ্লাইট অ্যাটেনডেন্টরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

পরে উড়োজাহাজটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আহত একজন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। অন্য চারজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেনডেন্ট ও যাত্রীসহ মোট ১৩৩ জন ছিলেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করায় পাইলট, কো-পাইলট ও ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরতে পারে।

এফএএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত উড়োজাহাজে ল্যাপটপ বা এ ধরনের ডিভাইসের ব্যাটারি বিস্ফোরণ কিংবা আগুন ধরে যাওয়ার ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।