আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সময়মতো স্থানীয় নির্বাচন হবে: মঈন খান

Tania Jaha23-08-2026 01:58:43 PMদেখেছেন 55 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সময়মতো স্থানীয় নির্বাচন হবে: মঈন খান

সাংবিধানিক বিধান অনুসরণ করে নির্ধারিত সময়েই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

২৩ আগস্ট সকালে সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের বিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করেই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার। আগের সরকারের আমলের মতো নির্বাচন আর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দুর্নীতির বিষয়ে আবদুল মঈন খান বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের ক্ষমতায় বিএনপি সরকার ক্ষমতাসীন হয়েছে। তাই প্রতিহিংসার রাজনীতি নয়, আইন ও ন্যায়বিচারের ভিত্তিতেই সরকার পরিচালিত হবে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই তাকে এই দায়িত্ব দিয়েছেন। মন্ত্রণালয় কার্যকরভাবে জনগণকে সেবা দিতে পারলে এর সুফল দেশের মানুষ পাবে।

নতুন দায়িত্বে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।